Dhaka, Tuesday | 21 July 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 21 July 2026 | English
আর্জেন্টিনা দল থেকে সরে দাঁড়ানোর কথা ভাবছেন এমিলিয়ানো মার্তিনেজ
নেপালকে হারিয়ে এগিয়ে গেল বাংলাদেশ
৭৪ বছরে প্রথমবার মিস ওয়ার্ল্ডে পাকিস্তান
লিসবনে কনসার্ট মাতাবেন জেমস ও জায়েদ খান
শিরোনাম:

মুন্সীগঞ্জে কেমিস্ট ছাড়াই কসমেটিকস উৎপাদনে জরিমানা

প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৫:৩২ পিএম  (ভিজিটর : ২০)

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা কোটগাঁও এলাকায় কেমিস্ট ছাড়াই বিভিন্ন ধরনের কসমেটিকস পণ্য উৎপাদনের দায়ে ফ্যান্সি লিমিটেড কসমেটিকস ফ্যাক্টরি নামক একটি কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুর দেড়টা থেকে বিকেল চারটা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে সিরাজদিখান উপজেলার নিমতলা কোটগাঁও এলাকায় মনিটরিং ও অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।

আসিফ আল আজাদ জানান, অভিযানকালে ফ্যান্সি লিমিটেড কসমেটিকস ফ্যাক্টরিতে দেখা যায়, কোনো কেমিস্ট ছাড়াই বিভিন্ন ধরনের রাসায়নিক উপাদান ব্যবহার করে ক্রিম, লোশন, শ্যাম্পু, নেইল পলিশ রিমুভার, ফেসিয়াল স্ক্রাব, আফটার শেভসহ বিভিন্ন কসমেটিকস পণ্য উৎপাদন করা হচ্ছে।

এছাড়া উৎপাদিত পণ্যের গুণগত মান পরীক্ষারও কোনো ব্যবস্থা ছিল না, যা ভোক্তা অধিকার ও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।
এসব অনিয়মের প্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠানটির ম্যানেজার আল মামুনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে অবিলম্বে একজন যোগ্য কেমিস্ট নিয়োগ, উৎপাদিত পণ্যের মান নিশ্চিতকরণ এবং প্রয়োজনীয় স্বাস্থ্য ও নিরাপত্তা বিধি অনুসরণ করে কসমেটিকস উৎপাদনের নির্দেশনা প্রদান করা হয়।

এ সময় সার্বিক সহযোগিতা করেন সিরাজদিখান উপজেলা ক্যাবের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর শাহ আলম মিয়া এবং সিরাজদিখান থানা পুলিশের একটি টিম।

এফপি/ফ



সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝