Dhaka, Saturday | 23 May 2026
         
English Edition
   
Epaper | Saturday | 23 May 2026 | English
আগামীকাল থেকে চলবে ‘ঈদ স্পেশাল’ ট্রেন
স্পোর্টস ও ইভি গাড়ি বিষয়ক প্রদর্শনী ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী
শেষ হলো হজ ফ্লাইট, সৌদি আরবে ২৪ বাংলাদেশীর মৃত্যু
আজ ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী
শিরোনাম:

কাহারোলে উপজেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশ: রবিবার, ১৫ জুন, ২০২৫, ৬:২০ পিএম  (ভিজিটর : ১১৬)

কাহারোলে উপজেলা পর্যায়ে থেকে দেশের বিভিন্ন মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় ও সরকারি নার্সিং কলেজ সমূহে ভর্ত্তির সুযোগ পাওয়ায় মেধাবী কৃতী শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রধান করেছেন উপজেলা প্রশাসন।

দিনাজপুরের কাহারোল উপজেলার শিক্ষার কান্ডারী উপজেলা নির্বার্হী অফিসার মোঃ আমিনুল ইসলাম উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অত্র উপজেলা পর্যায় থেকে ২০২২-২০২৫ শিক্ষাবর্ষে দেশের বিভিন্ন মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় এবং সরকারি নার্সিং কলেজ সমূহে মেধার ভিত্তিতে ভর্তির সুযোগ পাওয়ায় ৭০ জন কৃতী মেধাবী শিক্ষার্থীদের নিয়ে এক ব্যতিক্রম অনুষ্ঠানে আয়োজন করেন উপজেলা নির্বাহী অফিসার।

সংর্বধনা অনুষ্ঠানটি গত শুক্রবার (১৩ জুন) বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে  উপজেলা পরিষদ অডিটেয়ামে সংর্বধনা অনুষ্ঠান পূর্বে  এক আলোচনা সভায় শিক্ষার্থীদের আগামীর ভবিষ্যত্তর জীবনের উন্নতি কামনা করে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম।

সংবর্ধনা অনুষ্ঠানে এ সময়ে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা ও সাবেক অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড সায়েন্স ও নিউট্রিশন বিভাগের সহযোগী অধ্যাপক ড. হাবিবা খাতুন, ড. মির্জা গোলাম কিবরিয়া, প্রধান গবেষক, হুয়াওয়েই, সুইডেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিয়াউল ইসলাম, নির্বাহী পরিচালক, ফাস্ট ট্রাক পেট্রোলিয়াম লিঃ ও নির্বাহী পরিচালক, দ্যা গ্রান্ড দাদুবাড়ী রিসোট দিনাজপুর, কাহারোল থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রুহুল আমিনসহ বিভিন্ন শিক্ষার্থীদের অভিভাবক, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন ও শিক্ষার্থীবৃন্দ।

দেখা ও জানা গেছে, স্বাধীনতার পর এই প্রথম কাহারোল উপজেলায় কোনো উপজেলা নির্বাহী অফিসার এতো বড় পরিসরে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা আয়োজন কোনোদিন চোখে পড়েনি উপজেলাবাসীর।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝