Dhaka, Saturday | 18 April 2026
         
English Edition
   
Epaper | Saturday | 18 April 2026 | English
সমুদ্রে এক বছরে নিখোঁজ ৯০০ রোহিঙ্গা
হাম ও উপসর্গে প্রাণ হারাল আরও ৫ শিশু
মুজিবনগর দিবসে মুজিবনগরে নেই কোনো সরকারি আয়োজন
প্রধান ও সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
শিরোনাম:

নাগেশ্বরীতে বাণিজ্যমেলা বন্ধের দাবিতে মানববন্ধন

প্রকাশ: রবিবার, ১৫ জুন, ২০২৫, ৩:৩০ পিএম  (ভিজিটর : ১৪২)

কুড়িগ্রামের নাগেশ্বরী ডি.এম একাডেমি ফুটবল মাঠে বাণিজ্যমেলা বন্ধের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে ক্রীড়া প্রেমী এবং সচেতন জনসাধারণ। রোববার বেলা ১১টায় কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়কের নাগেশ্বরী উপজেলা গেইটের সামনে এই মানববন্ধন করেন তারা। 

মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য আখেরুজ্জামান, সাবেক ফুটবলার ও সংগঠক আলহাজ্ব আব্দুল্লাহ আল মামুন লিটন, ফুটবল ফেডারেশনের রেফারি শফিকুল ইসলাম এরশাদ, ক্রিকেটার মোবাশ্বের হোসেন, ওসামা বিন হোসেন, সাবেক ক্রিকেটার আতাউর রহমান আতা, ফুটবলার নুর হোসেন, এরশাদ হোসেনসহ অনেকে।

বক্তারা জানান খেলার মাঠে বাণিজ্যমেলার আয়োজন করে যুব সমাজকে খেলা থেকে দূরে রেখে তাদেরকে মাদকাসক্তের দিকে ঠলে দেয়ার পায়তারা করা হচ্ছে। এলাকার সন্তানদের নষ্টের দিকে ঠেলে দিয়ে এলাকায় চুরি, ছিনতাইসহ নানা অপরাধ প্রবণতা বৃদ্ধির পায়তারা করা হচ্ছে।

এছাড়াও বর্তমানে এই উপজেলায় ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসায় মন্দাভাব চলছে। অথচ এই সময়ে একটি স্বার্থান্বেষী মহল তাদের নিজ স্বার্থ হাসিলের জন্য এই বাণিজ্যমেলার আয়োজন করছে। এর ফলে এলাকার মানুষকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে একটি মহল তাদের পকেট ভাড়ি করার জন্য উঠে পড়ে লেগেছে। কিন্তু এ মেলা হতে দেবে না জানিয়ে বক্তারা হুশিয়ারি দিয়ে বলেন প্রয়োজনে কঠোর আন্দোলন করা হবে। তবুও  এই ফুটবল মাঠে শুধু নয় এই উপজেলায় বাণিজ্যমেলা করতে দেয়া হবে না, না, না। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। 

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝