কাহারোলে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের লাশ উদ্ধার করেছেন থানা পুলিশ।
দিনাজপুরের কাহারোল থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোঃ রুহুল আমিন জানান, গতকাল রবিবার (১ জুন) দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের নাপিত পাড়া সংলগ্ন পূর্নভবা নদীতে ২২ বছর বয়সী এক যুবকের অর্ধগলিত লাশ পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়রা কাহারোল থানায় সংবাদ দিলে থানা পুলিশ অজ্ঞাত পরিচয়ের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানা পুলিশ বা কোনো ব্যক্তি উক্ত অজ্ঞাত ব্যক্তির লাশের পরিচয় জানাতে পারেনি। লাশের ময়না তদন্ত শেষে থানায় এ ব্যাপারে মামলা দায়ের করা হবে বলে ওসি মোঃ রুহুল আমিন এই প্রতিনিধিকে মোবাইল ফোনের মাধ্যমে জানিয়েছেন।
এফপি/রাজ