Dhaka, Saturday | 4 July 2026
         
English Edition
   
Epaper | Saturday | 4 July 2026 | English
আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা
শিক্ষকরা নির্বাচন করতে চাইলে চাকরি ছাড়তে হবে: শিক্ষামন্ত্রী
শিরোনাম:

‘কথিত সাংবাদিক’ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সভাপতিসহ গ্রেফতার ৩

প্রকাশ: সোমবার, ১২ মে, ২০২৫, ৮:৪৫ পিএম  (ভিজিটর : ১৪৬)

নীলফামারীর কিশোরগঞ্জে ‘কথিত সাংবাদিক’ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ইউনিয়ন কমিটির সভাপতিসহ তিন নেতাকে পুলিশ গ্রেফতার করেছে। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

থানা সূত্র জানায়, যুবলীগ নেতাকে গ্রেফতারের সময় পুলিশের উপর হামলা ও গাড়ী ভাংচুর মামলার আসামি আওলাদ। তিনি নিজেকে রাজধানী টিভির সাংবাদিক বলে পরিচয় দেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে সোমবার দুপুরে উপজেলা হতে গ্রেফতার করা হয়েছে। তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন শাখার সভাপতি এবং গদা গ্রামের নজরুল ইসলামের পুত্র।

অপর দিকে একই মামলার আসামি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের গাড়াগ্রাম ইউনিয়নের ৮নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক চয়ন মিয়াকে রোববার রাতে গ্রেফতার করা হয়। তিনি গাড়াগ্রাম ইউনিয়নের গণেশ গ্রামের সুজা মিয়ার পুত্র।

এদিকে বড়ভিটা ইউনিয়ন বিএনপি অফিস ভাংচুর ঘটনার মামলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের উপজেলা শাখার সহ-সভাপতি জামিনুর রহমান চৌধুরীকে রোববার রাতে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তিনি মাগুড়া ইউনিয়নের দক্ষিণ সিঙ্গেরগাড়ী গ্রামের মৃত্যু জিল্লুর রহমানের পুত্র। 

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম গ্রেফতারের বিষয় নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতরা পুলিশের উপর হামলা, গাড়ী ভাংচুর ও বিএনপি অফিস ভাংচুর মামলার আসামি। গ্রেফতারকৃত আসামিদের জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝