Dhaka, Sunday | 1 February 2026
         
English Edition
   
Epaper | Sunday | 1 February 2026 | English
বাংলাদেশ ইস্যুতে এবার মহাবিপদে ভারত!
শুরু হলো ভাষার মাস
ফের বাড়ল স্বর্ণের দাম
ঢাকার আবহাওয়া আজ যেমন থাকবে
শিরোনাম:

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশ: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ১১:১১ এএম  (ভিজিটর : ৮৭)
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

খুলনা মহানগরীর দোলখোলা ইসলামপুর মোড় হোটেল বিলাসী থেকে ‌তানভীর কবির তপু (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ হোটেলের তৃতীয় তলার ৩১২ নং কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে।


স্থানীয়রা জানায়, হোটেল বিলাসীর দুই তলার একটি কক্ষে দুইজন ভাড়া থাকতেন। গত দুইদিন ওই কক্ষের অপরজন বাড়িতে চলে যান। গত রাতে মৃত ওই যুবক কক্ষে ভেতর থেকে আটকিয়ে দিয়ে সেখানে অবস্থান করেন। গতকাল দুপুরে তার খাবার দিতে গিয়ে দরজায় আঘাত করে ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে স্থানীয়দের ডাকা হয়। পরবর্তীতে দরজা ভেঙে ওই যুবকের দেহ ঘরের ফ্লোরে পড়ে থাকাতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়।


খুলনা থানার অফিসার ইনচার্জ কবির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। কী কারণে তার মৃত্যু হয়েছে তা তদন্ত না করে বলা সম্ভব নয়।


এফপি/অ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝