Dhaka, Friday | 10 April 2026
         
English Edition
   
Epaper | Friday | 10 April 2026 | English
জাতীয় সংসদে ১২টি বিল পাস
উৎসবের রঙে রাঙ্গামাটিতে শুরু হলো বর্ষবরণের আয়োজন
তামিমকে প্রশংসায় ভাসালেন তাইজুল
বাংলাদেশিদের ভিসা দিতে ১৩ দেশের সতর্কতা
শিরোনাম:

আজমিরীগঞ্জে বিরোধের জেরে সংঘর্ষ, আহত ২০

প্রকাশ: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫, ৪:১৮ পিএম  (ভিজিটর : ১৫৬)

হবিগঞ্জের আজমিরীগঞ্জে পূর্ব বিরোধ ও আধিপত্য বিস্তারের জেরে দুই পক্ষের সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগীতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিক আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (৮ মে)  দুপুর আনুমানিক ১২টায় উপজেলার সদর ইউনিয়নের বিরাট উজান পাড়ার রাজাহাটী গ্রামের জজ মিয়া ও বাঁশহাটিয়া গ্রামের মুজিবর রহমান ওরফে মজু মেম্বার সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিগত মাসখানেক পূর্বে মজু মেম্বারের ভাতিজাকে জজ মিয়ার লোকজন মহিষ চুরির বিষয় নিয়ে আটক করে থানায় দেয়। বিষয়টি স্থানীয়দের মধ্যস্থতায় সালিশে নিষ্পত্তিও করা হয়৷ 
এরই জের ধরে গত মঙ্গলবার মজু মেম্বারের লোকজন জজ মিয়ার পক্ষের একজনকে মারধর করে।

এর পরদিন বুধবার জজ মিয়ার লোকজন মজু মেম্বারের একজনকে ধান শুকানোর মাঠে মারধর করে৷ বিষয়টি নিয়ে বুধবার রাতে উভয়পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এরই জের ধরে বৃহস্পতিবার দুপুরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন। সংঘর্ষে উভয়পক্ষের বেশ কযেককটি বাড়িঘর ভাঙ্গচুর করা হয়।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুনরায় যেন সংঘর্ষের পুনরাবৃত্তি না হয় সেজন্য সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝