Dhaka, Friday | 29 May 2026
         
English Edition
   
Epaper | Friday | 29 May 2026 | English
ঈদের নামাজ শেষে বাবা-মা-ভাইয়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, নারীদের জন্য বিশেষ ব্যবস্থা
ঈদুল আজহায় শোলাকিয়ায় জামাত সকাল ৯টায়
দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা
শিরোনাম:

আজমিরীগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

প্রকাশ: শনিবার, ৩ মে, ২০২৫, ১২:২৮ এএম  (ভিজিটর : ১৭০)

হবিগঞ্জের আজমিরীগঞ্জে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগের মামলায় মানিক মিয়া (৪০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২ মে)  দুপুরে পৌর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মানিক মিয়া পৌরসভার আজিমনগর লম্বাহাটির নতুন বাড়ি এলাকার  বাসিন্দা মৃত বুইদ্ধা মিয়ার পুত্র।

পুলিশ ও মামলা  সূত্রে জানা গেছে, গত ২৪ এপ্রিল (শনিবার) সন্ধ্যায় মা-হারা শিশুর বুদ্ধি প্রতিবন্ধী পিতা ঘরে না থাকার সুযোগে মানিক মিয়া ঘরে প্রবেশ করে শিশুটিকে ধর্ষণ করে। ঘরে ফেরার পর বিষয়টি আঁচ করতে পারেনি বুদ্ধি প্রতিবন্ধী পিতা। বেশ কয়েকদিন পর বিষয়টি জানাজানি হলে শুক্রবার সকালে শিশুর চাচা বাদী হয়ে আজমিরীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পরই পুলিশ  অভিযান চালিয়ে মানিক মিয়াকে গ্রেপ্তার করে।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শফিকুল ইসলাম বলেন, শুক্রবার সকালে শিশুর চাচা বাদী হয়ে আজমিরীগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এর পরপরই আমরা অভিযান চালিয়ে মানিক মিয়াকে গ্রেপ্তার করি।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝