Dhaka, Thursday | 9 July 2026
         
English Edition
   
Epaper | Thursday | 9 July 2026 | English
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী নেদারল্যান্ড
বিনোদন দুনিয়ায় চমক, এআই অভিনেত্রীকে নিয়ে হচ্ছে সিনেমা
ঢাকাসহ ১৯ জেলার জন্য সতর্কবার্তা, ঝড়ের শঙ্কা
১৬ জেলায় বন্যার আভাস
শিরোনাম:

গলায় ফাঁস দিয়ে তরুণীর আত্মহনন

প্রকাশ: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ৮:১২ পিএম  (ভিজিটর : ২৪৪৮)

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পৌর শহরের চরহোসেনপুর এলাকায় নাসরিন সুলতানা সনিয়া (২২) নামক এক তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তারা স্বপরিবারে ওই এলাকার কামরুজ্জামান বাবুলের বাসার দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন।

বুধবার (৩০ এপ্রিল) দুপুরে কামরুজ্জামান বাবুলের বাসার দ্বিতীয় তলা থেকে সনিয়ার মরদেহ উদ্ধার করে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ।

সনিয়ার গ্রামের বাড়ি উপজেলার মাইজবাগ ইউনিয়নের রাউলের-চর গ্রামে। সে ওই গ্রামের (বিজিবি) নুরুল ইসলামের একমাত্র মেয়ে। সনিয়া কিশোরগঞ্জ মহিলা কলেজের অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থী ছিল।

সনিয়ার মা শাহানা বেগম বলেন, আমি নিজ হাতে সনিয়াকে রাতের খাবার খাইয়ে দিই। এরপর সে এশার নামাজ পড়তে রুমে যায়। রাত ১১টার দিকে সনিয়ার রুমের দরজায় একবার নক করি। তখন ভেতর থেকে দরজা লাগানো ছিল। কোনো সাড়াশব্দ না পেয়ে সনিয়া ঘুমিয়ে গেছে ভেবে আমিও ঘুমিয়ে পড়ি।

তিনি আরও বলেন, আমার মেয়ে সাধারণত সকাল ৯-১০ টার দিকে ঘুম থেকে উঠে। কিন্তু সকাল সাড়ে ১০টা বেজে গেলেও সনিয়া ঘুম থেকে না উঠায় তার রুমে ডাকাডাকি করি। আমার মেয়ের কোন সাড়াশব্দ না পেয়ে সন্দেহ হয়। পরে রামীমকে (ছেলে) নিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখি আমার মা আর নেই।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থে গিয়ে মরদেহের প্রাথমিক সুরতহাল সম্পন্ন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠাতে লাশ  থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এছাড়া অন্যান্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝