জামালপুরের মাদারগঞ্জে বিশেষ ক্ষমতা আইনে মোর্শেদুর রহমান মিল্টন (৫০) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধার পর শ্যামগঞ্জ কালিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক ফিরোজ মিয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে সিধুলী ইউনিয়নের শ্যামগঞ্জ কালিবাড়ী বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আজ বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতা মিল্টন সিধুলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান আতা এর ছেলে। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক ও উপজেলা সাংগঠনিক থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।
শ্যামগঞ্জ কালিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক ফিরোজ মিয়া জানান, ২ বছর আগে সিধুলী ইউনিয়নের রায়গঞ্জ বাজারে বিএনপির পূর্ব নির্ধারিত একটি কর্মসূচিতে হামলা চালান আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে কয়েকজনকে পিটিয়ে আহত করা হয় ও কয়েকটি মটরসাইকেল পুড়ানো হয়। এর ২ বছর পর ২০২৪ সালের ২ সেপ্টেম্বর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান রতন বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে ৫৩ জনের নাম উল্লেখ করে আরো ৩০/৪০ জনকে অজ্ঞাত আসামী করে মাদারগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন। সেই মামলার তদন্তে আওয়ামী লীগ ও মিল্টনের সম্পৃক্ততা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাক আদালতে পাঠানো হয়েছে।
এফপি/এমআই