Dhaka, Thursday | 19 November 2026
         
English Edition
   
Epaper | Thursday | 19 November 2026 | English
শিরোনাম:

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পুলিশের নিরাপত্তা জোরদার, চলছে টহল ও চেকপোস্ট

প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৫:৫৭ পিএম  (ভিজিটর : ১৫)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে পুলিশের নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার নিমতলা যাত্রী ছাউনি এলাকায় বিশেষ নজরদারির পাশাপাশি চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করছে হাইওয়ে পুলিশ। এ সময় মোটরসাইকেল, প্রাইভেটকার, মাইক্রোবাস ও যাত্রীবাহী বাসসহ বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি চালকদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেওয়া হচ্ছে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, বৈরী আবহাওয়ার কারণে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচল তুলনামূলক কম রয়েছে। তবে সড়কে শৃঙ্খলা বজায় রাখা, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় নিয়মিত টহলের পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো হয়েছে।

হাসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বলেন, "বৈরী আবহাওয়ার কারণে এক্সপ্রেসওয়েতে যান চলাচল কম রয়েছে। তবে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে পুলিশ মাঠে কাজ করছে। আমাদের টহল টিম ও চেকপোস্ট রয়েছে। যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে হাইওয়ে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝