Dhaka, Wednesday | 11 November 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 11 November 2026 | English
শিরোনাম:

পাবনায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকে আগুন

প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৩:৩৪ পিএম  (ভিজিটর : ৩৮)

পাবনা সদর উপজেলার দোগাছি বাজারে গ্রামীণ ব্যাংকের শাখায় জয়বাংলা শ্লোগানে পেট্রোলবোমা নিক্ষেপ ও আগুন দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে দোগাছি বাজার এলাকায় এঘটনা ঘটে।

গ্রামীণ ব্যাংক পাবনা জোনাল অফিসের এজিএম আসাদুজ্জামান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গেল রাত ১২ টা ৫০ মিনিটে দূর্বৃত্তরা সংস্থার দোগাছি ইউনিয়ন শাখা অফিসের সাইন বোর্ডে আগুন জ্বালিয়ে দেয়। পরে অফিসের থাইগ্লাসগুলো ভেঙে ফেলে। যাওয়ার সময়ে অফিসের সামনের অংশে পেট্টোল ঢেলে আগুন জ্বালিয়ে দেয়।

এ সময় ভেতরে থাকা নৈশপ্রহরী আব্দুল ওহাবের চিৎকারে বাসার মালিক, অফিসের স্টাফসহ স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আসাদুজ্জামান বলেন, আগুনে ব্যাংকের গুরুত্বপূর্ণ কোন কাগজপত্রের ক্ষতি হয়নি। তবে পুলিশে অভিযোগের প্রস্তুতি চলছে।

রাতে ওই শাখার নিরাপত্তার দায়িত্বে থাকা আব্দুল ওহাব বলেন, হঠাৎ ভাঙচুরের শব্দ পেয়ে বের হই। এসময় হেলমেট ও মুখ বাধা ১০-১৫ জনের একটি দল "জয় বাংলা জয় বঙ্গবন্ধু" মিছিল করে এসে জানালা ভাঙচুর করে। পরে তারা জানালা দিয়ে ২/৩ টির মত পেট্রোলবোমা অফিসের ভেতরে ছুড়ে মারে। এরপর আগুন ধরিয়ে দিয়ে চলে গেছে। পরে রাত তিনটার দিকে পুলিশ আসে।

পাবনা সদর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে রাতেই টহল টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। সকালে টিম গিয়ে তথ্য সংগ্রহ করেছে। আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝