খুলনা নগরীতে এক নারীকে ধর্ষণের অভিযোগে সাইফুল ইসলাম (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার (১০ অক্টোবর) সকালে তাকে সোনাডাঙ্গা থানার হাফিজনগর এলাকার একটি বাড়ি থেকে আটক করা হয়। আটক সাইফুল বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার মোস্তফা কামলের ছেলে। ওই নারীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে। তবে ঘটনাটি রহস্যজনক হিসেবে দেখছে পুলিশ।
সোনাডাঙ্গা থানার এসআই সাইফুর রহমান ধর্ষণের শিকার হওয়া ওই নারী বরাত দিয়ে বলেন, তিনি একজন স্বামী পরিত্যক্তা। গত বছর স্বামীর সাথে ছাড়ছাড়ি হয় তার। এ ঘটনার পর মোরেলগঞ্জ উপজেলার সাবেক একজন চেয়ারম্যানের সাথে তার বিয়ের কথা বার্তা চলছিল। মাঝ পথে বিয়ের কথাবার্তা থেমে যায়। আর এ সুযোগ কাজে লাগায় সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম রাতে তাকে ফোন করে ডেকে নেয়। সারারাত ওই নারীর সাথে সোনাডাঙ্গা হাফিজনগর রোডের শেষ মাথার একটি বাড়িতে অবস্থান নেয়। সকালে ওই নারী থানায় ফোন দিলে ঘটনাস্থল থেকে ভিকটিমকে উদ্ধার করা হয়। এ সময় সাইফুলকে আটক করে থানায় আনা হয়।
পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, ধর্ষণের শিকার হওয়া ওই নারীর অভিযোগ অস্বীকার করেছে সাইফুল। ওই নারী সকালে সাইফুলের ঘরে যায় এবং একটি বিষয় আপোষ মিমাংশার জন্য তার রুমে যায়। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ভিমটিমকে খুমেকে'র ওসিসিতে ভর্তি করা হয়েছে। তিনি থানায় এখনও পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করেনি।
এফপি/অ