Dhaka, Saturday | 10 October 2026
         
English Edition
   
Epaper | Saturday | 10 October 2026 | English
শিরোনাম:

দিনাজপুরে ১০৮০ কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করলেন সমাজকল্যাণমন্ত্রী

প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ১:৪৮ পিএম  (ভিজিটর : ৮)

দিনাজপুরের নবাবগঞ্জে ১ হাজার ৮০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সবজির বীজ, সার ও নেটসহ কৃষি উপকরণ বিতরণ করেছেন সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি। কৃষি উৎপাদন বৃদ্ধি, সবজি চাষে কৃষকদের উৎসাহিত করা এবং তাঁদের উৎপাদন ব্যয় কমাতে সরকারের এ উদ্যোগ নেওয়া হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) বেলা ১২টার দিকে নবাবগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়। এ সময় কৃষকদের পাশাপাশি প্রতিবন্ধী ও দরিদ্র শিক্ষার্থী, দুস্থ-অসহায়, অসুস্থ ও গৃহহীন ব্যক্তিদের মাঝে আর্থিক সহায়তার চেক এবং দুরারোগ্য রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা সহায়তা দেওয়া হয়। এ ছাড়া উপজেলার ২২টি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, SACP-RAINS প্রকল্পের আওতায় ১ হাজার ৮০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সবজির বীজ, সার ও নেট বিতরণ করা হয়েছে। এসব কৃষি উপকরণ ব্যবহারের মাধ্যমে কৃষকদের সবজি চাষ সম্প্রসারণ, উৎপাদন বৃদ্ধি এবং কৃষিতে আধুনিক পদ্ধতির ব্যবহার বাড়ানোর লক্ষ্য রয়েছে।

কৃষি উপকরণ বিতরণের এ উদ্যোগ স্থানীয় কৃষকদের জন্য সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। বিশেষ করে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা বিনামূল্যে প্রয়োজনীয় উপকরণ পেলে সবজি আবাদে উৎসাহিত হবেন। পাশাপাশি উৎপাদন খরচের চাপ কিছুটা কমিয়ে কৃষিকাজে তাঁদের আগ্রহ বাড়ানো সম্ভব হবে।

অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন কর্মসূচির মাধ্যমে প্রতিবন্ধী ও দরিদ্র শিক্ষার্থী এবং দুস্থ, অসহায়, অসুস্থ ও গৃহহীন ব্যক্তিদের মাঝে এককালীন আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। একই সঙ্গে ক্যান্সার, কিডনি রোগ, প্যারালাইসিস, থ্যালাসেমিয়া ও লিউকেমিয়ায় আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়।

এ ছাড়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দেওয়া ক্রীড়া সামগ্রী উপজেলার ২২টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিধান কান্তি হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার হারেছ উদ্দিন ও নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস।

এ সময় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কৃষি উপকরণ বিতরণের মাধ্যমে নবাবগঞ্জের কৃষকদের সবজি চাষে আগ্রহ বৃদ্ধি এবং কৃষি উৎপাদন সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এফপি/অ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝