Dhaka, Tuesday | 6 October 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 6 October 2026 | English
শিরোনাম:

মাদক নিয়ে বিরোধে নড়াইলে যুবককে কুপিয়ে হত্যা

প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ১২:৫১ পিএম  (ভিজিটর : ৩৪)

নড়াইলের নড়াগাতীতে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে (৩৮) কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।  

সোমবার (৫ অক্টোবর) রাত ১২টার দিকে থানার জয়নগর ইউনিয়নের দেবদুন গ্রামে তার নিজ বাড়ির পাশে এ ঘটনা ঘটে।  

নিহত আরাফাত দেবদুন গ্রামের মকিদুল মোল্যার ছেলে। 

পুলিশ সুত্রে জানা গেছে তার নামে নড়াগাতী থানায় মাদক, চুরি ও ডাকাতির পাঁচটি মামলা রয়েছে। 

এলাকাবাসী সুত্রে জনা গেছে, মাদক বেচাকেনার দ্বন্দ্বে প্রতিবেশি দেবদুন গ্রামের কবির হোসেন, জিসানসহ চার-পাঁচজন মিলে একই গ্রামের আরাফাত মোল্যাকে সোমবার রাতে কুপিয়ে হত্যা করে। নড়াগাতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হোসেন আলী জানান, মাদক বেচাকেনার দ্বন্দ্বে প্রতিপক্ষ কবির হোসেন, জিসানসহ চার-পাঁচজন মিলে আরাফাত মোল্যাকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। 

বিষয়টি নিয়ে আরো তদন্ত চলছে। ময়নাতদন্তের জন্য আরাফাতের লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এফপি/অ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝