Dhaka, Sunday | 20 September 2026
         
English Edition
   
Epaper | Sunday | 20 September 2026 | English
শিরোনাম:

নড়াইলে বাস থেকে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশ: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৫২ এএম  (ভিজিটর : ৪০)

নড়াইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মো.ইয়াকুব সরদার (৪০) ও সুজন মোল্যা (৩৩) নামে দুই মাদক ব্যবসায়ীকে ৮ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। 

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার মালিবাগ থেকে তাদেরকে গ্রেফতার কর হয়। গ্রেফতারকৃতরা হলেন – সদর উপজেলার ডিকশিরা ভবালীলা গ্রামের গনি সরদারের ছেলে ইয়াকুব সরদার ও কালিয়া উপজেলার নওয়া গ্রামের আফজু মোল্যার ছেলে সুজন মোল্যা।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে সদর উপজেলার যশোর – কালনা মহাসড়কের মালিবাগ মোড়ের রাস্তায় যশোরগামী নড়াইল এক্সপ্রেস বাসে তল্লাশি চালান, এসময় ইয়াকুব সরদারের হাতে থাকা একটি শপিং ব্যাগের মধ্যে কাগজে ছোট কাটুনের ভেতর কসটেপ দ্বারা মোড়ানো ৪০ টি নীল পলি প্যাকেটে ৮ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। 

জব্দকৃত ইয়াবার বাজার মূল্য আনুমানিক ২৪ লাখ টাকা। এ বিষয়ে নড়াইল জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক গোলক মজুমদার বলেন, ৮ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝