Dhaka, Sunday | 20 September 2026
         
English Edition
   
Epaper | Sunday | 20 September 2026 | English
শিরোনাম:

নারায়ণগঞ্জে আনসার-ভিডিপির উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা

প্রকাশ: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৫৭ এএম  (ভিজিটর : ৭)

নারায়ণগঞ্জের কাশিপুরে স্থানীয় আনসার ও ভিডিপি ক্লাবের উদ্যোগে শতাধিক অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও পরামর্শ প্রদান করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কাশিপুরে এ চক্ষু চিকিৎসা কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ অংশ নিয়ে বিনামূল্যে চোখের চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করেন।

কর্মসূচির মাধ্যমে চিকিৎসাসেবা প্রদানের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে চোখের রোগ প্রতিরোধ ও স্বাস্থ্য সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়।

কাশিপুর ইউনিয়ন দলনেতা তাওলাদ হোসেনের প্রত্যক্ষ সহযোগিতা ও সমন্বয়ে কর্মসূচিটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। মাঠপর্যায়ে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন ফতুল্লা থানা প্রশিক্ষিকা নাদিরা পারভীন, ভিডিপি দলনেত্রী মৌ রানী দাস, দলনেতা তারক ঘোষ ও জাকারিয়া মাহমুদ।

এছাড়া স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করেন ভিডিপি সদস্য রাকিব হাসান, জুলহাস এবং সদস্যা মরিয়ম, শায়লা ও মিনা বেগম।

কর্মসূচিতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে সেবাগ্রহীতারা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

স্থানীয়রা বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তারা ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

এফপি/অ


সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝