Dhaka, Thursday | 3 September 2026
         
English Edition
   
Epaper | Thursday | 3 September 2026 | English
শিরোনাম:

ফেনীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মৎস্য পোনা অবমুক্ত

প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ১:১৬ পিএম  (ভিজিটর : ১৪)

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেনী সদর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে উন্মুক্ত জলাশয়ে মৎস্য পোনা অবমুক্ত করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের ফাজিল মোহাম্মদ চৌধুরী হাটখোলা এলাকায় ১৩ ও ১৪ নম্বর ওয়ার্ড সংলগ্ন মধুয়াই খালে এ কর্মসূচি পালন করা হয়।

মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদীন।

এ সময় ফেনী জেলা বিএনপি, সদর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নেতৃবৃন্দসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে স্থানীয় জলাশয়ে দেশীয় মাছের উৎপাদন ও জীববৈচিত্র্য সংরক্ষণে ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝