Dhaka, Wednesday | 2 September 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 2 September 2026 | English
শিরোনাম:

২৩ বছর পর মাগুরা বণিক সমিতির নির্বাচন ২৫ সেপ্টেম্বর

প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৭ পিএম  (ভিজিটর : ১৩)

দীর্ঘ ২৩ বছর পর মাগুরা জেলা বণিক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে আগামী ২৫ সেপ্টেম্বর ভোটগ্রহণের দিন রেখে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।

নির্বাচন কমিশনার ও মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক এ তফসিল ঘোষণা করেন। এ সময় জেলা বণিক সমিতির ব্যবসায়ী প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তফসিল অনুযায়ী, ২৫ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত গোপন ব্যালটে ভোটগ্রহণ হবে। জেলার ১ হাজার ৯২৩ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটগ্রহণ শেষে একই দিন ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে।

তফসিল অনুযায়ী, ২ সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ও মনোনয়নপত্র বিতরণ শুরু হবে। মনোনয়নপত্র জমার শেষ সময় ৫ সেপ্টেম্বর বিকেল ৫টা। ৬ সেপ্টেম্বর দুপুর ১২টায় মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং একই দিন বিকেল ৫টায় বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

আপিল আবেদন নিষ্পত্তির শেষ সময় ৮ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৯ সেপ্টেম্বর দুপুর ৩টা। একই দিন বিকেল ৫টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১০ সেপ্টেম্বর সকাল ১০টায়।

নির্বাচনী প্রচারণা চলবে ১০ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত।

তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনার শফিকুল ইসলাম শফিক উপস্থিত ব্যবসায়ীদের সামনে নির্বাচনী আচরণবিধি পাঠ করে শোনান। তিনি বলেন, দীর্ঘ ২৩ বছর পর অনুষ্ঠেয় নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সবার সহযোগিতা প্রয়োজন।

দীর্ঘদিন পর নির্বাচন অনুষ্ঠানের খবরে ব্যবসায়ীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। শহরের ব্যবসায়ী ও সেলুন মালিক অসীম কুমার বলেন, দীর্ঘ ২৩ বছর পর নির্বাচন হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। তিনি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে ব্যবসায়ীদের কল্যাণে কাজ করবে—এমন একটি কার্যকর কমিটি গঠনের প্রত্যাশা করেন।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝