Dhaka, Tuesday | 1 September 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 1 September 2026 | English
শিরোনাম:

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা

প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৪১ পিএম  (ভিজিটর : ১৭)
ছবি: প্রসূন মন্ডল

ছবি: প্রসূন মন্ডল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে. এম. বাবরের নেতৃত্বে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ শোভাযাত্রায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয় পৌর পার্কে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের সংক্ষিপ্ত সমাবেশ শেষে শোভাযাত্রাটি বের করা হয়। পরে শোভাযাত্রাটি গোপালগঞ্জ জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পাঁচুড়িয়া এলাকায় গিয়ে শেষ হয়।

এর আগে গোপালগঞ্জ সদর উপজেলার ২১টি ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে পৌর পার্কের সমাবেশে যোগ দেন। জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য ডা. কে. এম. বাবর।

তিনি বলেন, গোপালগঞ্জের ৯৫ ভাগ মানুষ সরাসরি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়। এ জেলার মানুষ ভোট দিয়ে তিনটি আসনই বিএনপিকে উপহার দিয়েছে। তিনি আরও বলেন, গত ছয় মাসে গোপালগঞ্জে ট্রেন চালু, মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ চালুসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হয়েছে। আগামী দিনেও গোপালগঞ্জের উন্নয়নে আরও কাজ করা হবে।

তিনি নেতাকর্মী ও সমর্থকদের বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং বলেন, এতে সবাই উন্নয়নমূলক কর্মকাণ্ডের অংশীদার হতে পারবেন।

সমাবেশে জেলা বিএনপির সদস্য সচিব (ভারপ্রাপ্ত) অ্যাডভোকেট কাজী খায়ের বক্তব্য রাখেন। এ সময় জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে, এর আগে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামানের নেতৃত্বে কাশিয়ানী উপজেলা সদরে একটি র‍্যালি অনুষ্ঠিত হয়। দুপুরে শহীদ মিনার চত্বর থেকে শুরু হওয়া র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে বক্তব্য রাখেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝