Dhaka, Sunday | 25 October 2026
         
English Edition
   
Epaper | Sunday | 25 October 2026 | English
শিরোনাম:

দিনাজপুরে ইয়াবাসহ গ্রেপ্তার - ২

প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৩:০৫ পিএম  (ভিজিটর : ৫৫)

দিনাজপুরের ঘোড়াঘাটে ১ হাজার ১৩৭ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৬ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কুলানন্দপুরের করতোয়া নদীর বিশ্বনাথের ঘাটের চর এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নবাবগঞ্জ উপজেলার কবলীপাড়া গ্রামের মো. নিজাম উদ্দিনের ছেলে মো. রফিকুল ইসলাম (৫৭) এবং একই গ্রামের মো. জাহাঙ্গীর আলমের ছেলে মো. শাকিল মিয়া (২০)। পুলিশ জানিয়েছে, উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৪১ হাজার ১০০ টাকা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, করতোয়া নদীর ঘাটের চরে নৌকায় মাদক কেনাবেচা হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে কুলানন্দপুর মাদক ও জুয়া নির্মূল কমিটির সদস্যরা সেখানে অভিযান চালান। এ সময় দুইজনকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়।

পরে ঘোড়াঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের দেহ তল্লাশি করে ১ হাজার ১৩৭ পিস গোলাপি রঙের ইয়াবা উদ্ধার করে। পরে তাদের গ্রেপ্তার করা হয়।

কুলানন্দপুর মাদক ও জুয়া নির্মূল কমিটির সভাপতি মো. মোর্শেদ আলম বলেন, এলাকাকে মাদক ও জুয়ামুক্ত করতে স্থানীয় যুবসমাজ ঐক্যবদ্ধভাবে কাজ করছে। মাদক কেনাবেচার খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, মাদক ও জুয়া নির্মূল কমিটির সহযোগিতায় ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝