Dhaka, Friday | 14 August 2026
         
English Edition
   
Epaper | Friday | 14 August 2026 | English
শিরোনাম:

কুষ্টিয়ায় বালু বোঝাই ট্রলি পদ্মায়, ১ শিশু নিখোঁজ

প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৭:০৬ পিএম  (ভিজিটর : ১০)

কুষ্টিয়ার কুমারখালীতে পদ্মা নদীতে বালি বোঝাই ট্রলি (স্যালো ইঞ্জিনচালিত) এক শিশু নিখোঁজ হয়েছে। এসময় অপর ৩ শিশুকে জীবিত উদ্ধার করা হয়।

শুক্রবার (১৪ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার শিলাইদহ ইউনিয়নের শিলাইদহ ঘাট সংলগ্ন কসবা মৌজার ঘাটপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ মো.আলিফ (৮) উপজেলার শিলাইদহ ইউনিয়নের কসবা এলাকার মনসুর প্রামাণিকের ছেলে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালে শিলাইদহ ব্লক এলাকা থেকে একটি খেলার ছলে বালি বোঝাই ট্রলিতে উঠে আব্দুল আহাদ, জিহাদ, ওমর ফারুক ও মো. আলিফ। রাস্তা অপ্রশস্ত হওয়ায় বালু বোঝাই অবৈধ যানটি একটি মোটরসাইকেল সাইড দিতে গেলে উলটে পড়ে যায় পদ্মা নদীতে।

এসময় ড্রাইভার, উপরে উঠে আসে। তাৎক্ষণিক স্থানীয়রা নদী থেকে তিন শিশুকে জীবিত উদ্ধার করলেও আলিফ এখনও খুঁজে পাওয়া যায়নি। খবর পেয়ে বেলা সোয়া ১১টার দিকে উদ্ধার কাজ শুরু করে কুমারখালী ফায়ার সার্ভিস।

জানা যায়, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় লাটাহাম্বাটি উদ্ধার করা হয়েছে। তবে নিখোঁজ শিশুটির সন্ধান পাওয়া যায়নি।

কুমারখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ নাসির উদ্দিন জানান, খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করেন তারা। স্থানীয়দের সহযোগিতায় তিন শিশু উদ্ধার হলেও একজন নিখোঁজ রয়েছে।

খুলনা ডুবরি দলকে জানানো হয়েছে তারা ঝিনাইদহ আছে। ঘটনাস্থলে তারা এসে অভিযান শুরু করবে।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝