Dhaka, Friday | 14 August 2026
         
English Edition
   
Epaper | Friday | 14 August 2026 | English
শিরোনাম:

কুষ্টিয়ায় একসঙ্গে তিন সন্তানের জন্ম

প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৭:০২ পিএম  (ভিজিটর : ৭)

কুষ্টিয়া সদরে আমান্না খাতুন নামে এক গৃহবধূ একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন।

শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে নরমাল ডেলিভারির মাধ্যমে জন্ম নেয়া তিন নবজাতকের মধ্যে একজন ছেলে ও দুজন মেয়ে। বর্তমানে মা ও তিন সন্তানই সুস্থ আছেন।

আমান্না খাতুন সদর উপজেলার বটতৈল ইউনিয়নের খাজানগর গ্রামের শিরাজুল ইসলামের স্ত্রী।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে নিজ বাড়িতে স্বাভাবিক প্রক্রিয়ায় ৩ সন্তানের জন্ম দেন আমান্না। এর আগে শিরাজুল ইসলামের প্রথম সন্তান জন্মের পর মারা যায়। এরপর এবার একসঙ্গে তিন সন্তানের জন্ম হওয়ায় পরিবারে বইছে আনন্দের জোয়ার।

পরিবারটির সদস্যরা জানান, দীর্ঘ অপেক্ষা ও নানা দুশ্চিন্তার পর একসঙ্গে তিন সন্তানকে সুস্থভাবে পেয়ে তারা অত্যন্ত আনন্দিত। নরমাল ডেলিভারির মাধ্যমে একসঙ্গে তিন সন্তানের জন্মের ঘটনায় স্থানীয়দের মধ্যেও চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

খবর ছড়িয়ে পড়ার পর এলাকার নানা বয়সি মানুষ বাচ্চাদের দেখতে শিরাজুলের বাড়িতে ভিড় করেন। এদিকে মা ও তিন নবজাতক সুস্থ থাকায় পরিবার ও স্বজনরা সবার কাছে দোয়া চেয়েছেন।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝