চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার জামবাড়ীয়া ইউনিয়নের আদমপুর গ্রামে পানিতে ডুবে দু’টি শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) বেলা আনুমানিক ৪টার দিকে এ ঘটনা ঘটে।
ভোলাহাট থানা পুলিশ জানিয়েছে, উপজেলার জামবাড়ীয়া ইউনিয়নের আদমপুর গ্রামের মতিউরের আড়াই বছর বয়সী শিশুপুত্র মোঃ রাজু এবং আতাবুরের ৪ বছর বয়সী শিশুপুত্র মোঃ নূর হোসেন রাজুর বাড়ির দক্ষিণ পাশে হাঁস পালনের জন্য গর্ত করা ছোট্ট ডোবায় খেলার এক পর্যায়ে সকলের অলক্ষ্যে পানিতে পড়ে ডুবে মারা যায়।
এলাকায় শোকের ছায়া ও আহাজারী বিরাজ করছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
এফপি/ফ