Dhaka, Wednesday | 12 August 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 12 August 2026 | English
শিরোনাম:

মায়ানমারে পাচারের সময় ১ হাজার ৩৬০ বস্তা সিমেন্টসহ আটক - ৩

প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৭:৪১ পিএম  (ভিজিটর : ১০)

নোয়াখালীর হাতিয়ায় থেকে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় ১ হাজার ৩৬০ বস্তা সিমেন্টসহ তিনজন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি স্টিল বডি ট্রলারও জব্দ করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, বুধবার রাত ৩টার দিকে হাতিয়ার মৌলভী চর সংলগ্ন মেঘনা নদীতে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া। অভিযানের সময় নদীতে সন্দেহজনক একটি স্টিল বডি ট্রলারে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রলারটিতে অবৈধভাবে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ১ হাজার ৩৬০ বস্তা সিমেন্ট পাওয়া যায়।

কোস্ট গার্ডের দাবি, জব্দ করা সিমেন্টের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৮০ হাজার টাকা। এ ঘটনায় ট্রলারে থাকা তিনজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে মো. আবু তাহের (৫৭), ভোলার চর ভেদুরিয়া গ্রামের জয়নাল আবেদিন বেপারীর ছেলে মো. আলাউদ্দিন (৪২) এবং ভোলা দক্ষিণ দিগলি গ্রামের মৃত সিদ্দিক বেপারীর ছেলে মো. নিরব (৩৫)।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, জব্দ করা সিমেন্ট, পাচারকাজে ব্যবহৃত ট্রলার ও আটক তিনজনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চোরাচালান রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝