Dhaka, Wednesday | 12 August 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 12 August 2026 | English
শিরোনাম:

সাভারে আবারও টেপ প্যাঁচানো প্রেশার কুকার, ঘিরে রেখেছে পুলিশ

প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ১:৩২ পিএম  (ভিজিটর : ১০)

ঢাকার সাভারে একটি খোলা মাঠে কালো টেপে প্যাঁচানো একটি প্রেশার কুকার পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিয়েছেন স্থানীয়রা। বোমাসদৃশ ওই বস্তুটি পাওয়ার পর পুলিশ এখন পুরো মাঠটি ঘিরে রেখেছে।

সাভারের ভবানীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) ইমরান হোসেন দ্য ডেইলি স্টারকে জানান, সকাল ৮টার দিকে পুলিশের জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে তারা ঘটনাস্থলে যান। সেখানে কালো টেপে প্যাঁচানো একটি প্রেশার কুকার পড়ে থাকতে দেখেন।

এসআই ইমরান হোসেন বলেন, ‘আমাদের ধারণা, এটি বোমা হতে পারে। এ কারণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়েছে। পুরো মাঠটি ঘিরে রাখা হয়েছে।’

তিনি আরও বলেন, গভীর রাতে সাধাপুর গোপের বাড়ি লালটেক ঘোড়া মসজিদের মাঠে স্থানীয় লোকজন একটি নীল রঙের প্লাস্টিকের ড্রাম দেখতে পান। ওই ড্রামের ভেতর আরও অন্যান্য জিনিসপত্রের সঙ্গে টেপ দিয়ে প্যাঁচানো ওই প্রেশার কুকারটি ছিল। পরে স্থানীয় লোকজন ড্রাম থেকে প্রেশার কুকারটি বের করে মাঠে রেখে দেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরও জানান, গভীর রাতে অজ্ঞাতনামা তিন ব্যক্তি প্লাস্টিকের ওই ড্রামটি রেখে পালিয়ে যান বলে পুলিশকে জানানো হয়েছে।

এর আগে গত ৩১ জুলাই সাভারের পার্শ্ববর্তী আশুলিয়ায় একটি মুদিদোকানের সামনের বেঞ্চে ফেলে রাখা একটি ব্যাগের ভেতরে বোমাসদৃশ প্রেশার কুকার পাওয়া যায়। ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট এসে সেটি বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করেছিল।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝