মোংলা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) গার্মেন্টস ম্যানুফ্যাকচার ‘জিনলাইট’ বাংলাদেশ লিমিটেড নামের একটি গার্মেন্টস কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
সোমবার (১০ আগস্ট) দুপুরে এই দুর্ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তা এমরান হোসেন প্রাথমিক ধারণা থেকে তিনি এ কথা জানান।
প্রত্যক্ষদর্শী ও কারখানার শ্রমিক সূত্রে জানা গেছে, জিনলাইট ফ্যাক্টরির এক নম্বর প্লান্টের সপ্তম তলার ভেতর হঠাৎ আগুন ও ধোঁয়া দেখতে পায় শ্রমিকরা। মুহূর্তের মধ্যে কয়েক হাজার শ্রমিক আতঙ্কিত হয়ে ভবন ছেড়ে দ্রুত রাস্তায় বেরিয়ে আসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। তবে কোম্পানির নিজস্ব আগুন নিভানোর প্রযুক্তির প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে কোম্পানিটি সাথে ফায়ার সার্ভিসের ২ ইউনিট কাজ করেছে।
সময়মতো শ্রমিকেরা কারখানা ভবন থেকে নিরাপদ দূরত্বে বেরিয়ে যাওয়ায় বড় ধরনের কোনো প্রাণহানি বা শারীরিক ক্ষয়ক্ষতি হয়নি।
তবে অগ্নিকান্ডে ফ্যাক্টরির বেশ কিছু তৈরি পোশাক, সুতা ও মূল্যবান মালামাল পুড়ে গেছে বলে জানা যায়। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা এ রির্পোট লেখা পর্যন্ত জানা সম্ভব হয়নি।
এফপি/ফ