Dhaka, Thursday | 6 August 2026
         
English Edition
   
Epaper | Thursday | 6 August 2026 | English
শিরোনাম:

পিরোজপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের তদন্ত চলাকালীন দুই পক্ষের তর্ক বির্তক

প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৬:১০ পিএম  (ভিজিটর : ১৩)

পিরোজপুরের কাউখালী উপজেলার কেশরতা সুজাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনেয়ারা পারভীনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগের তদন্ত চলাকালীন অভিভাবকদের দুই পক্ষের মধ্যে তর্ক বির্তক। তদন্ত কার্যক্রম স্থগিত।

বৃহস্পতিবার (৬ আগষ্ট) সকালে উপজেলার চিরাপাড়া-পারসাতুরিয়া ইউনিয়নের ৩৫ নং কেশরতা সুজাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনাটি ঘটে।

জানাযায়, উপজেলার কেশরতা সুজাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনেয়ারা পারভীনের বিরুদ্ধে বিদ্যালয়ের শিক্ষার্থী অভিভাবকরা প্রধান শিক্ষকের স্বেচ্ছাচারিতা, ক্ষমতার অপব্যবহার, অভিভাবকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা, সরকারি বিধিমালা অনুসরণ না করে বিদ্যালয় পরিচালনা কমিটি (এসএমসি) গঠন এবং নিজস্ব লোকজনের মধ্যে এসএমসি সদস্য পদের ফরম বিতরণের অভিযোগ এনে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এসব অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য উপজেলা শিক্ষা অফিসার সহকারী শিক্ষা অফিসার সজল কান্তিকে বিষয়টি তদন্তের জন্য দায়িত্ব দেন। তিনি সরেজমিনে তদন্তের জন্য আজ ওই বিদ্যালয়ে যান। তদন্ত চলাকালীন সময়ে বিদ্যালয়ের শিক্ষার্থী অভিভাবকদের দুই গ্রুপের মধ্যে তর্ক বির্তক শুরু হলে তদন্ত কর্মকর্তা তদন্ত স্থগিত করে চলে যান। 

তবে অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক হোসনেয়ারা পারভীন বলেন, আমার বিরুদ্ধে আনা সব অভিযোগই মিথ্যা ও ভিত্তিহীন। একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

অভিযোগ তদন্তের জন্য আজ বেলা ১১টার দিকে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সজল কান্তি সিকদার বিদ্যালয়ে আসেন। এসময় অভিভাবকদের মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তদন্ত কর্মকর্তা নিরাপত্তার স্বার্থে তদন্ত কার্যক্রম সম্পন্ন না করেই ঘটনাস্থল ত্যাগ করেন।

উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সজল কান্তি সিকদার জানান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নির্দেশনায় আজ কেশরতা সুজাগঞ্জ স্কুলে তদন্তের জন্য গেলে পরিস্থিতি অনুকূলে না থাকায় তদন্ত কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হয়নি। পরবর্তীতে উপযুক্ত পরিবেশে পুনরায় তদন্ত করে প্রতিবেদন দাখিল করা হবে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওয়াহিদুর রহমান বলেন, কেশারতা সুজাগঞ্জ স্কুলের প্রধান শিক্ষককে বিরুদ্ধে অভিভাবকদের লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য আজ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সজল কান্তি তদন্তের জন্য ওই স্কুলে যান।

তদন্ত চলাকালীন সময়ে অভিভাবকদের দুটি গ্রুপের মধ্যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হওয়ায় তদন্ত সম্পন্ন করা সম্ভব হয়নি। পরবর্তীতে বিষয়টি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝