Dhaka, Monday | 3 August 2026
         
English Edition
   
Epaper | Monday | 3 August 2026 | English
শিরোনাম:

কক্সবাজারে অস্ত্র-গুলিসহ রোহিঙ্গা শরণার্থী আটক

প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৬:২১ পিএম  (ভিজিটর : ৩১)

কক্সবাজারের উখিয়ায় সেনাবাহিনী ও র‌্যাবের যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) ভোর সোয়া ৩টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকার ময়নার ঘোনা মরাগাছতলা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃত যুবকের নাম হাফেজ শফিক (১৯)। তিনি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১১-এর বাসিন্দা বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-১৫-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫-এর সিপিসি-২ এবং বাংলাদেশ সেনাবাহিনী যৌথভাবে অভিযান চালায়। অভিযানের সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।

পরে তার দেহ তল্লাশি করে কোমরে গোঁজা অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং ম্যাগাজিনে থাকা তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধার করা গুলির মধ্যে দুটি তাজা এবং একটি আঘাতপ্রাপ্ত। এছাড়া তার কাছ থেকে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাফেজ শফিক অস্ত্র বহনের বিষয়ে সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি। তার বিরুদ্ধে অস্ত্র আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা আলামতসহ উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

র‌্যাব আরও জানায়, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে।

এ বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত যুবকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।


এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝