Dhaka, Sunday | 2 August 2026
         
English Edition
   
Epaper | Sunday | 2 August 2026 | English
শিরোনাম:

কাউখালীতে নানা আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন

প্রকাশ: রবিবার, ২ আগস্ট, ২০২৬, ৫:১২ পিএম  (ভিজিটর : ৫)

‘জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান: টেকসই উদ্যোগ করি বেগবান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের কাউখালীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ এর শুভ উদ্বোধন করা হয়েছে। 

রবিবার (২ আগস্ট) বেলা সাড়ে ১১ টায় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুব্রত কর্মকার এর সভাপতিত্বে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই টেকনোলজিস্ট এবিএম আনিসুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সোমা সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওয়াহিদুর রহমান।

এছাড়া বক্তব্য রাখেন, সাংবাদিক রিয়াদ মাহমুদ সিকদার, এনামুল হক, ইমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা এবাদত হোসেন প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, শিশুর জন্মের পর প্রথম এক ঘণ্টার মধ্যে শালদুধ পান করানো, জন্মের পর প্রথম ছয় মাস শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানো এবং ছয় মাস পর উপযুক্ত পরিপূরক খাবারের পাশাপাশি দুই বছর বা তার বেশি সময় পর্যন্ত মাতৃদুগ্ধ পান অব্যাহত রাখা শিশুর সুস্থ বৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুব্রত কর্মকার বলেন, “বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ বিশ্বব্যাপী পালন করা হয়। এ কর্মসূচির মাধ্যমে মাতৃদুগ্ধের উপকারিতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং মা ও শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।”

তিনি আরও জানান, বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সপ্তাহব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় সচেতনতামূলক প্রচারণা ও উদ্বুদ্ধকরণ কার্যক্রম পরিচালনা করা হবে।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝