নাটোরে সরকারি খাস জমিতে শিশুপার্ক ও গ্রন্থাগার স্থাপনের দাবিতে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ আগস্ট) বেলা ১০টার দিকে নাটোর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পুরাতন জিন্নাহ স্কুল মোড়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে অংশগ্রহণকারী সাধারণ মানুষ খাস জমির অবৈধ লিজ বাতিল ও শিশুপার্ক স্থাপনের দাবিতে বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
পুরাতন জিন্নাহ স্কুল মোড় সংলগ্ন তৎকালীন দৈনিক ‘প্রকাশ’ পত্রিকার কার্যালয় এবং পার্শ্ববর্তী নারদ নদের পাড়ে অবস্থিত খাস জমিতে স্থানীয় শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে একটি শিশুপার্ক ও গ্রন্থাগার স্থাপন করা জরুরি। এতে এলাকার শিশুরা তাদের উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে সুযোগ পাবে।
বক্তারা আরও অভিযোগ করে বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে এই খাস জমিটি একজন সাংবাদিককে সম্পূর্ণ অবৈধভাবে লিজ দেওয়া হয়েছিল। ব্যক্তিস্বার্থে দেওয়া সেই অবৈধ লিজ অবিলম্বে বাতিল করে, সাধারণ মানুষের কল্যাণে উক্ত স্থানে একটি শিশুবান্ধব পার্ক ও গ্রন্থাগার স্থাপনের জন্য তারা প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য শাহজাহান খানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সিনিয়র নেতা ও স্থানীয় বাসিন্দা শহীদুল ইসলাম বাচ্চু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, বিসিবি কাউন্সিলর ফরহাদ আলী দেওয়ান শাহীন, যুবদল নেতা শামীম আহম্মেদ, লিয়ন রহমান ও হাফেজ সানাউল্লাহ প্রমুখ।
এফপি/ফ