বগুড়ার আদমদীঘিতে পুলিশের অভিযানে মাদক ও আদালতের গ্রেপ্তারী পরোয়ানা মূলে সাজাপ্রাপ্ত পলাতক আসামীসহ বিভিন্ন মামলায় ৮জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গত সোমবার (২৭ জুলাই) রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে এদের গ্রেফতার করে। এসময় ফেরদৌস হাসান নামেন এক মাদক কারবারির নিকট থেকে নেশা জাতীয় ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গত সোমবার রাতে আদমদীঘি থানা ও সান্তাহার ফাঁড়ি পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালায়।
অভিযানে আদমদীঘি উপজেলার মুরাদপুর গ্রামস্থ জনৈক সাকিবের দোকানের সামনে পাকা রাস্তার উপর বিক্রি করার সয়ম নেশা জাতীয় মাদকদ্রব্য ৮০পিস ট্যাপেন্টোডল ট্যাবলেটসহ কুসুম্বী গ্রামের মোজাম্মেল মন্ডলের ছেলে ফেরদৌস হাসানকে গ্রেফতার করে এবং আদালতের গ্রেপ্তারী পরোয়ানা মূলে সিআর মামলায় ১৮ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী সান্তাহার চা-বাগান সিভিল কলোনীর ছাইফুল ইসলামের ছেলে শাহিন আলী ও সিআর মামলায় আদালতের গ্রেপ্তারী পরোয়ানা মূলে আজিজার রহমানকে গ্রেফতার করা হয়।
এছাড়া অসামাজিক কার্যকলাপ ও ধর্তব্য অপরাধের সাথে জড়িত থাকার অপরাধে সান্তাহার চা-বাগানের মিনহাজের স্ত্রী জুলি বেগম, নতুন বাজারের মোতালেবের মেয়ে রমনা বেগম, নওগাঁর নিউ সাহাপুর গ্রামের ফরিদ সরদারের ছেলে রমজান আলী, একই জেলার মধ্য দূর্গাপুর গ্রামের আব্দুর রশিদের মেয়ে রেখো মুনি ও বগুড়া সদরের ঘোলাগাড়ী পশ্চিমপাড়ার তোজামের মেয়ে নূর জাহান বেগমকে গ্রেফতার করা হয়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানান, গতকাল মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
এফপি/ফ