Dhaka, Monday | 27 July 2026
         
English Edition
   
Epaper | Monday | 27 July 2026 | English
শিরোনাম:

ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

কেএমপি

প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ২:৫৫ পিএম  (ভিজিটর : ৫৪)

খুলনা মহানগর (কেএমপি) লবণচরা থানা পুলিশের অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা ইয়াবা জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে লবণচরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

রবিবার (২৬ জুলাই ২০২৬) দুপুর ১টা ৫০ মিনিটে লবণচরা থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে খুলনা-ঢাকা মহাসড়কের জব্বার সড়কের মাথা এলাকায়। এ সময় পাকা সড়কের ওপর থেকে মাদক কারবারি মাফুজুর রহমান ওরফে মিল্টন (৩৬) ও মো. ফারুখ শেখ (৩৫)-কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাফুজুর রহমান ওরফে মিল্টনের বাড়ি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার পারকরফা এলাকায়। তিনি মো. তৈয়াবুর রহমানের ছেলে। অপরদিকে, মো. ফারুখ শেখ খুলনা জেলার রূপসা থানার জাবুসা এলাকার বাসিন্দা। তিনি মো. বারিক শেখের ছেলে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের দেহ তল্লাশি ও তাদের হেফাজত থেকে মোট ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক জব্দ করে তাদের বিরুদ্ধে লবণচরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

এদিকে, থানার রেকর্ডপত্র ও সিডিএমএস পর্যালোচনায় দেখা গেছে, গ্রেফতারকৃত মাফুজুর রহমান ওরফে মিল্টনের বিরুদ্ধে পূর্বে আরও দুটি মামলার তথ্য রয়েছে।

কেএমপি জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গড়তে মহানগরজুড়ে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক কারবারি ও মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝