Dhaka, Monday | 27 July 2026
         
English Edition
   
Epaper | Monday | 27 July 2026 | English
শিরোনাম:

মুন্সীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে নিয়ন্ত্রণ

প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ২:৪০ পিএম আপডেট: ২৭.০৭.২০২৬ ৩:২৪ পিএম  (ভিজিটর : ৩৮)

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার করিমখা হোগলাকান্দি এলাকায় একটি বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের সদস্যদের দ্রুত ও সময়োপযোগী অভিযানের ফলে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে এবং আশপাশের বসতঘরগুলো বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পায়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার (২৭ জুলাই) রাত ১টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে গজারিয়া ফায়ার স্টেশনে খবর আসে যে, উপজেলার করিমখা হোগলাকান্দি এলাকায় মো. হাসানের বসতবাড়িতে আগুন লেগেছে, মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম এ কথা জানান।

খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই গজারিয়া ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে পৌঁছে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় আধা ঘণ্টার নিরলস প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন এবং পরবর্তীতে আগুন নিভিয়ে ফেলেন।

অগ্নিকাণ্ডে একটি টিনশেড বসতঘর, একটি খাট, একটি ফ্রিজসহ ঘরের বিভিন্ন আসবাবপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সৌভাগ্যবশত এ ঘটনায় কেউ হতাহত হননি।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জানান, আগুন লাগার প্রাথমিক কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি আরও বলেন, ফায়ার সার্ভিসের সদস্যদের দ্রুত উপস্থিতি, দক্ষতা ও কার্যকর পদক্ষেপের ফলে আগুন একটি ঘরের মধ্যেই সীমাবদ্ধ রাখা সম্ভব হয়েছে। এতে আশপাশের বহু বসতবাড়ি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঝুঁকি থেকে রক্ষা পেয়েছে।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝