মাছের প্রজনন মৌসুমে কাপ্তাই হ্রদের মৎস্য সম্পদের সুষ্ঠু প্রজনন, বংশবৃদ্ধি, মজুদ ও ভারসাম্য রক্ষার লক্ষে সকল প্রকার মৎস্য সম্পদের আহরণের উপর ৩ মাসের (মে হতে জুলাই) নিষেধাজ্ঞার মেয়াদ আরো ১০ দিন বৃদ্ধি করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই ২০২৬) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসকের কাযালয়ে অনুষ্ঠিত কাপ্তাই হ্রদ হতে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা আরোপ সংক্রান্ত কমিটির সভা থেকে এ সিদ্ধান্ত জানানো হয়।
কমিটির সভাপতি জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন কপোরেশন (বিএফডিসি) রাঙ্গামাটির ব্যবস্থাপক ফয়েজ আল করিম, জেলা মৎস্য কমকতা মিজানুর রহমান, মৎস্য গবেষণা ইনস্টিটিউট রাঙ্গামাটির প্রধান বৈজ্ঞানিক কমকতা হায়দার হোসেনসহ মৎস্য ব্যবসায়ী ও মৎস্যজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় উপস্থিত কমকতা, মৎস্যজীবী ও ব্যবসায়ী নেতৃবৃন্দরা মাছ ধরার নিষেধাজ্ঞা ১০ দিন বাড়ানোর বিষয়ে একমত হয়ে বলেন, ভারি বষণ ও পাহাড়ি ঢলে দ্রুত কাপ্তাই হ্রদেও পানি বাড়লেও মাছের গঠন বৃদ্ধি পায়নি। এছাড়া এখনো কাপ্তাই হ্রদের পানির রং ঘোলা রয়েছে যা মাছ আহরণের ক্ষেত্রে বড় বাঁধা। এ সময় জেলেরা মাছ ধরার ক্ষেত্রে নানা প্রতিকুলতার মুখোমুখি হন। তাই কাপ্তাই হ্রদের মৎস্য সম্পদের সুষ্ঠু বিকাশ, মৎস্যজীবী ও ব্যবসায়ীদের স্বাথ রক্ষার পাশাপাশি কাপ্তাই হ্রদের পরিবেশ রক্ষায়ও বিশেষ ভুমিকা পালন করবে।
এফপি/ফ