Dhaka, Monday | 27 July 2026
         
English Edition
   
Epaper | Monday | 27 July 2026 | English
শিরোনাম:

মুন্সীগঞ্জে কিশোরী অপহরণের চেষ্টা, আটক - ২

প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ২:০৬ পিএম আপডেট: ২৭.০৭.২০২৬ ২:৫১ পিএম  (ভিজিটর : ৯)

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার শেখরনগরে খাবারের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণের চেষ্টার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা।

রবিবার (২৬ জুলাই ২০২৬) দুপুর দেড়টার দিকে শেখরনগর কালীমন্দির সড়কের সামনে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন ঢাকার মাতুয়াইল এলাকার আব্দুল জব্বার (৪৪) এবং নবাবগঞ্জের গালিমপুর এলাকার অটোরিকশাচালক মুক্তার হোসেন (৫০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আলজিয়া আক্তার মিম (১৪) নামে এক কিশোরীকে খাবারের প্রলোভন দেখিয়ে বাড়ৈখালী এলাকার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। একপর্যায়ে তাকে একটি অটোরিকশায় তোলার সময় স্থানীয় লোকজনের সন্দেহ হলে তারা দ্রুত এগিয়ে এসে দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করেন। পরে তাদের শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্রে সোপর্দ করা হয়।

স্থানীয়দের দাবি, আটক ব্যক্তিরা কিশোরীটিকে অপহরণের উদ্দেশ্যেই এ চেষ্টা চালিয়েছিল। তবে ঘটনার প্রকৃত উদ্দেশ্য ও এর সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) আক্কাস জানান, আটক দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে তারা পুলিশ হেফাজতে রয়েছেন।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝