খুলনায় খালে পড়ে তরঙ্গীনি মন্ডল (৯৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) দুপুর তিনটার দিকে আড়ংঘাটা থানার ঘরামিপাড়া মেইনরোড সরকারি খালে পড়ে তার মৃত্যু হয়।
বৃদ্ধা আড়ংঘাটা থানার শলুয়া বাজার এলাকার বাসিন্দা গুরুপদ মন্ডলের স্ত্রী। তিনি দীর্ঘদিন মানসিক রোগে আক্রান্ত ছিলেন।
স্থানীয়রা জানায়, ডুমুরিয়া উপজেলার রংপর গ্রামে মেয়ের বাড়িতে যাওয়ার জন্য দুপুর তিনটার দিকে বাসা থেকে বের হন। কিন্তু ঘরামিপাড়া মেইন রোড সংলগ্ন সরকারি খালের কাছে এলে তিনি পানিতে পড়ে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে খবর দেওয়া হলে মরদেহ উদ্ধার করে পুলিশ।
থানার ওসি তদন্ত মো: মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
এফপি/ফ