Dhaka, Saturday | 25 July 2026
         
English Edition
   
Epaper | Saturday | 25 July 2026 | English
শিরোনাম:

পাথর চাপায় চলন্ত গাড়ির ১৩ যাত্রী নিহত

প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১০:৩৯ এএম  (ভিজিটর : ২০)

পাহাড় থেকে গড়িয়ে পড়া বিশাল পাথরের নিচে চাপা পড়ে ছয় মাসের এক শিশুসহ ১৩ জন যাত্রী নিহত হয়েছেন। 

শুক্রবার (২৪ জুলাই) ভারতের হিমাচল প্রদেশের লাহুল-স্পিতি ও চাম্বা জেলার সীমান্তবর্তী উদয়পুর-পাঙ্গি সড়কের কাদু নাল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ১৫ জন যাত্রী বহনকারী গাড়ি থেকে লাফ দিয়ে মাত্র দুজন প্রাণে বেঁচে যান।

পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই এ তথ্য জানিয়েছে।

দুর্ঘটনার বিকট শব্দ শুনে স্থানীয় টিন্ডি থানা পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ধ্বংসস্তূপের নিচ থেকে চরম মুমূর্ষু অবস্থায় মাত্র একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো সম্ভব হয়।

প্রশাসন সূত্রের খবর, নিহতদের মধ্যে গাড়িটির চালক বীর সিংও রয়েছেন। আহত একমাত্র যাত্রীর শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় বর্তমানে তাকে হাসপাতালে নিবিড় চিকিৎসায় রাখা হয়েছে।

উল্লেখ্য, দুর্ঘটনার আগের দিন বৃহস্পতিবারও এই সড়কটিতে পাহাড়ধসের কারণে দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ ছিল। শুক্রবার রাস্তাটি পুনরায় চলাচলের উপযুক্ত ঘোষণা করার পরই গাড়িটি গন্তব্যে রওনা হয়ে এই মারাত্মক দুর্ঘটনার শিকার হয়। 

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝