বাংলাদেশ হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটির সহযোগিতায় ও বগুড়া জেলা কমিটি কর্তৃক আদমদীঘি উপজেলার কামারপুকুর মন্দিরে উল্টো রথযাত্রা অনুষ্ঠানে গেঞ্জি বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) দুপুর ২টায় উপজেলার চাঁপাপুর ইউনিয়নের কামারপুকুর মন্দির কমিটির স্বেচ্ছাসেবকদের মাঝে এই গেঞ্জি বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক ও বগুড়া জেলা শাখার সভাপতি অভিলাশ কুমার বর্মন, জেলা কমিটির প্রধান সমন্বয়কারী সৌরভ কুমার কর্মকার, আইন বিষয়ক সম্পাদক কৃষ্ণ কুমার রায় এলএলবি, জেলা ছাত্র মহাজোটের যুগ্ন আহবায়ক কামনা চন্দ্র, আদমদীঘি উপজেলা হিন্দু মহাজোটের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক সহদেব বর্মন, মন্দির কমিটির সভাপতি বাবু সুমন্ত মাঝি, সাধারন সম্পাদক বাবু তপন মাঝি, সাংগঠনিক বাবু ভজন মাঝি-সহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ।
এফপি/ফ