Dhaka, Friday | 24 July 2026
         
English Edition
   
Epaper | Friday | 24 July 2026 | English
শিরোনাম:

গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস গাছে ধাক্কা, আহত - ২৫

প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৪:২৯ পিএম  (ভিজিটর : ৭)

গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে বাসে থাকা অন্তত ২৫ জন যাত্রী আহত হন।

আহতদের মধ্যে গুরুতর আহত ১৮ জনকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে চারজনের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রোকনউজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং দুর্ঘটনার পর সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

এফপি/ফ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝