খুলনা নগরীতে ৯ বছরের শিশুকে যৌন নিপীড়নের চেষ্টা চালিয়েছে মফিজুর রহমান গাজী (৩৬) নামের এক যুবক।
শুক্রবার (২৪ জুলাই) দুপুরে হরিণটানা থানা টুটুলনগরের বাসিন্দা জাহাঙ্গীরের বাড়িতে এ ঘটনাটি ঘটে।
এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। অভিযুক্ত যুবক পলাতক রয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে শিশুটি আসামির ছেলের সাথে খেলা করছিল। ছেলেকে ফোন ধরিয়ে দিয়ে শিশুটির শরীরের স্পর্শকাতরস্থানে হাত দেয় মফিজ। ঘটনার পর বাড়িতে গেলে শরীরে নখের আচড়ের দাগ দেখে মা জিজ্ঞাসা করলে শিশুটি বিস্তারিত ঘটনা খুলে বলে। এর পর তাকে খুলনা মেডিকেলের ওসিসিতে নেওয়া হয়। এ ঘটনার পরপর শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
অফিসার ইনচার্জ মো: হেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। মামলা দায়ের পর থেকে আসামি মফিজুর পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এফপি/ফ