Dhaka, Friday | 24 July 2026
         
English Edition
   
Epaper | Friday | 24 July 2026 | English
শিরোনাম:

মতিঝিলে মেট্রো স্টেশনের নিচে বোমা বিস্ফোরণ

প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৮:৩০ পিএম  (ভিজিটর : ১১)

রাজধানীর মতিঝিল শাপলা চত্বরের মেট্রোরেল স্টেশনের নিচের সড়কে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত আরো একটি বোমা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) রাতে এই পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। তবে তাৎক্ষণিকভাবে হতাহাত হওয়ার খবর পাওয়া যায়নি।

এদিকে, পুলিশসহ বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছে। তারা বিভিন্ন আলামত সংগ্রহের পাশাপাশি ঘটনাস্থলে কাজ করছে।

সড়কের একপাশ দিয়ে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রয়েছে।

জানা গেছে, রাতে মেট্রো স্টেশনের নিচের সড়কে হঠাৎ বিকট শব্দে একটি বিস্ফোরিত শোনা যায়। ঘটনার পরপর পুলিশসহ আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যায়। পরে ছাতার ভেতরে পেচানো অবস্থায় ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত আরো একটি বোমা পাওয়া যায়।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝