Dhaka, Friday | 24 July 2026
         
English Edition
   
Epaper | Friday | 24 July 2026 | English
শিরোনাম:

শেরপুরে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৭:৩৫ পিএম  (ভিজিটর : ৪১)

“খেলার মাঠে মন দাও, মাদককে বিদায় দাও”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীতে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে নালিতাবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার আলহাজ্ব আব্দুল খালেক মিনি স্টেডিয়াম মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন। সভাপতিত্ব করেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মালেক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের শেরপুরের উপ-পরিচালক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান লিটন, এম এ রায়হান, নয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, কলসপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদসহ অন্যান্যরা।

প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেয় নয়াবিল ইউনিয়ন একাদশ ও কলসপাড় ইউনিয়ন একাদশ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে কলসপাড় ইউনিয়নকে ১-০ গোলে পরাজিত করে জয়লাভ করে নয়াবিল ইউনিয়ন একাদশ। প্রাণবন্ত এ ম্যাচ উপভোগ করতে স্টেডিয়ামে কয়েক শত ক্রীড়াপ্রেমী দর্শকের উপস্থিতি ছিল, যা পুরো আয়োজনকে উৎসবমুখর করে তোলে।

আয়োজকরা জানান, যুবসমাজকে খেলাধুলামুখী করে তোলা এবং মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করাই এ উদ্যোগের প্রধান উদ্দেশ্য। খেলাধুলার মাধ্যমে সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝