Dhaka, Thursday | 23 July 2026
         
English Edition
   
Epaper | Thursday | 23 July 2026 | English
শিরোনাম:

গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে জেলা প্রশাসকের বিজ্ঞানবিষয়ক সংলাপ

প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৫:৫০ পিএম  (ভিজিটর : ১০)

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সরকারি সাবের মিয়া জসিমউদ্দিন এস. জে. মডেল উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান ও মহাকাশবিষয়ক এক ব্যতিক্রমধর্মী সংলাপ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে অনুষ্ঠিত সংলাপে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবির, নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাউর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবিরুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল কুমার মণ্ডল, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংলাপে শিক্ষার্থীরা বিজ্ঞান, প্রযুক্তি, মহাকাশ গবেষণা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ভবিষ্যতের প্রযুক্তিগত সম্ভাবনা নিয়ে জেলা প্রশাসকের কাছে বিভিন্ন প্রশ্ন করে। জেলা প্রশাসক আন্তরিকতার সঙ্গে শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেন এবং তাদের কৌতূহল, সৃজনশীলতা ও অনুসন্ধিৎসু মনোভাবের প্রশংসা করেন।

তিনি বলেন, বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি বিজ্ঞানমনস্ক, সৃজনশীল ও মানবিক মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক, অভিভাবক ও অতিথিরা এ ধরনের ব্যতিক্রমধর্মী উদ্যোগকে সময়োপযোগী বলে অভিহিত করেন। তাদের মতে, এ ধরনের সংলাপ শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চার আগ্রহ বৃদ্ধি করবে, নতুন বিষয় জানার কৌতূহল সৃষ্টি করবে এবং ভবিষ্যতে বড় স্বপ্ন দেখতে ও তা বাস্তবায়নে অনুপ্রাণিত করবে।


এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝