চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পারভীনা খাতুন (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে দামুড়হুদা উপজেলার কোমরপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত পারভীনা খাতুন একই গ্রামের আজিজুল হকের স্ত্রী।
স্থানীয়রা জানান, দুপুরে বাড়িতে কাজ করছিলেন পারভীনা। এসময় ঘরের একটি টিন সরাতে গিয়ে অসাবধানতাবশত সেটি তারের উপর পড়লে ছিঁড়ে যায়। পরে টিনটি বিদ্যুতায়িত হয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দীন জানান, ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হবে।
এফপি/ফ