Dhaka, Saturday | 17 October 2026
         
English Edition
   
Epaper | Saturday | 17 October 2026 | English
শিরোনাম:

সাতক্ষীরার ঝাউডাঙ্গা কলেজে জেলা পরিষদের প্রশাসককে সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠিত

প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৬:৩০ পিএম  (ভিজিটর : ১৫৯)

ঝাউডাঙ্গা কলেজে সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে সংবর্ধনা এবং অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১০টায় সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা কলেজ ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।

ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ মো. খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সদর উপজেলা সমবায় কর্মকর্তা মো. মুর্শিদ আলম, ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলামসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে অতিথিরা নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন এবং তাদের উচ্চশিক্ষা অর্জন, নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়া ও দেশপ্রেমে উজ্জীবিত হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে প্রধান অতিথি হাবিবুল ইসলাম হাবিবকে কলেজের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান এবং সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

এ সময় কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উৎসবমুখর পরিবেশে নবীনবরণ, সংবর্ধনা প্রদান এবং সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝