Dhaka, Wednesday | 22 July 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 22 July 2026 | English
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
আর্জেন্টিনা দল থেকে সরে দাঁড়ানোর কথা ভাবছেন এমিলিয়ানো মার্তিনেজ
নেপালকে হারিয়ে এগিয়ে গেল বাংলাদেশ
৭৪ বছরে প্রথমবার মিস ওয়ার্ল্ডে পাকিস্তান
শিরোনাম:

আদমদীঘিতে মাদকসহ আটক চার জনকে ভ্রাম্যমান আদালতে জেল-জরিমানা

প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৪:০৮ পিএম  (ভিজিটর : ৬)

বগুড়ার আদমদীঘিতে গাঁজা চোলাইমদ ও এ্যাম্পলসহ আটক চার মাদক কারবারিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১শ টাকা করে অর্থদন্ড করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট। 

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে আদমদীঘির সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট আশরাফুল ইসলাম এ রায় প্রদাণ করেন। 

দন্ডপ্রাপ্তরা হলো জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার নওজর উত্তরপাড়ার ইয়াছিন মন্ডলের ছেলে শাকিল হাসান (২২), আদমদীঘি উপজেলার সান্তাহার সাহেবপাড়ার বাছের মন্ডলের ছেলে আরশেদ মন্ডল (৫৫) একই এলাকার আব্দুর রহমানের ছেলে আতিয়ার রহমান সোহেল (৪৬) ও সান্তাহার নতুন বাজার এলাকার আব্দুল মফিজের ছেলে বাবু হোসেন (৫৫)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, আদমদীঘির সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট আশরাফুল ইসলামের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার 'খ' সার্কেলের একটি টিম গত মঙ্গলবার আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। 

অভিযানে উল্লেখিত চার জনকে ১শ গ্রাম গাঁজা, আড়াই লিটার চোলাইমদ ও ৫পিস নেশার কুপিজেসিক ইনজেকসনসহ আটক করা হয়। এরপর ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট আশরাফুল ইসলাম মাদকসহ আটক চার জনকে ১৫দিনের বিনাশ্রম কারাদন্ড ও প্রত্যেককে ১০০ টাকা জরিমানা করেন।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝