Dhaka, Tuesday | 21 July 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 21 July 2026 | English
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে আবেগাপ্লুত ইয়ামি, বললেন ‘স্বপ্ন সত্যি হয়’
ফাইনালে হেরে এএফএ’র সংবর্ধনা বর্জন মেসি’র
বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম
নাটক জমিয়ে জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
শিরোনাম:

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন

প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৭:৩২ পিএম  (ভিজিটর : ৩৪)
রাশেদ খাঁন: গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দেন মুহাম্মদ রাশেদ খাঁন

রাশেদ খাঁন: গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দেন মুহাম্মদ রাশেদ খাঁন

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে মুহাম্মদ রাশেদ খাঁনকে।

গতকাল রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে নিয়োগের বিষয়টি জানিয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য যেকোনো পেশা, ব্যবসা, সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কাজের সম্পর্ক ছাড়ার শর্তে রাশেদ খাঁনকে এ নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা তাঁর সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) রাশেদ খাঁনকে এ নিয়োগ দেওয়া হয়েছে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।

নতুন পদে নিয়োগ নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আজ সোমবার বেলা সাড়ে ১১টার পর পোস্ট দিয়েছেন রাশেদ খাঁন। স্ট্যাটাসে তিনি এ নিয়োগের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। দায়িত্ব সঠিকভাবে যাতে পালন করতে পারেন, সে জন্য সবার সহযোগিতা চান।

গত বছরের ২৭ ডিসেম্বর গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দেন মুহাম্মদ রাশেদ খাঁন। তিনি ঝিনাইদহ–৪ আসন থেকে নির্বাচন করেন। তবে এ আসনে নির্বাচনে তিনি জয়ী হননি।


এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝