Dhaka, Thursday | 16 July 2026
         
English Edition
   
Epaper | Thursday | 16 July 2026 | English
মেসির সঙ্গে বেলিংহামের লেগেছিল কী নিয়ে
৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
আইসিসিতে বড় দায়িত্ব পেলেন তামিম ইকবাল
শর্ত না মানলে হরমুজ খুলবে না, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা ইরানের
শিরোনাম:

শিক্ষার্থীদের সামনে রেখে কেউ কেউ ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৩:০৯ পিএম  (ভিজিটর : ২৫)

টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে গত সোমবার এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলন সামনে রেখে কেউ কেউ ‘ঘোলা পানিতে মাছ শিকার’ করতে চায় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সরকারকে বিব্রত করতে একটি মহল যে রয়েছে, তা দৃশ্যমান। তারা নিজেদের পরিচয় গোপন রেখে শিক্ষার্থীদের সামনে রেখে এ আন্দোলন করছে। 

বৃহস্পতিবার (১৬ জুলাই) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ কথাগুলো বলেন। 

শিক্ষার্থীদের চলমান আন্দোলন সম্পর্কে এক সাংবাদিক প্রশ্ন করেন। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যাঁরা আন্দোলন করছেন, তাঁদের মধ্যে অনেকে পরীক্ষার্থী নন। পরীক্ষা নেওয়ার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় তাদের অবস্থান পরিষ্কার করেছে। যাঁরা পরীক্ষার্থী, তাঁরা সরকারের এ ব্যাখ্যায় সন্তুষ্ট। সমস্যার সমাধান হয়ে গেছে।

এ আন্দোলনকে সরকার গুরুত্ব দিচ্ছে না বলে মন্তব্য করেন সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, কারণ, যাঁরা আন্দোলন করছেন, তাঁদের সংখ্যা বেশি নয়।

বিগত অন্তর্বর্তী সরকারের সময় সচিবালয়ে ঢুকে দাবি আদায়, পরীক্ষা স্থগিত বা বিনা পরীক্ষায় পাসের মতো একটি ‘অপসংস্কৃতি’ তৈরি হয়েছিল বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সেই প্রবণতার ধারাবাহিকতা এখনো দেখা যাচ্ছে। বর্তমান সরকার শিক্ষার মান ক্ষুণ্ন হতে দেবে না। নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নেবে সরকার। বাংলাদেশের শিক্ষার মান পুনরুদ্ধার করে জ্ঞানসমৃদ্ধ, প্রযুক্তিনির্ভর ও প্রতিযোগিতামূলক একটি জাতি গড়ে তুলতে চায় বর্তমান সরকার।

জুলাই গণ–অভ্যুত্থানে পতন হওয়া আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ দল) সরকারের সময় অটো পাস, অতিরিক্ত নম্বর দেওয়া ও ঢালাওভাবে জিপিএ-৫ দেওয়ার সংস্কৃতি তৈরি করা হয়েছিল বলে মন্তব্য করেন সালাহউদ্দিন আহমদ। এসব কারণে শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হয়েছিল। বর্তমান সরকার সে পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে। 

শিক্ষার্থীদের ওপর কোনো ধরনের ব্যবস্থা না নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। 

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝