Dhaka, Tuesday | 21 July 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 21 July 2026 | English
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে আবেগাপ্লুত ইয়ামি, বললেন ‘স্বপ্ন সত্যি হয়’
ফাইনালে হেরে এএফএ’র সংবর্ধনা বর্জন মেসি’র
বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম
নাটক জমিয়ে জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
শিরোনাম:

চট্টগ্রামে দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৭:১৫ পিএম  (ভিজিটর : ৩৮)

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ধলই এলাকা রিপন (২৪) নামে এক চা দোকানের কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২০ জুলাই) উপজেলার ধলই ইউনিয়নের মনিয়াপুকুর পাড় এলাকার মাহবুব মাস্টারের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত যুবক মনিয়াপুকুর পাড় এলাকায় একটি চায়ের দোকানে চাকরি করেন। তিনি খাগড়াছড়ি জেলার গাড়িটানা এলাকার বাসিন্দা।

জানা যায়, নিহত রিপন প্রতিদিনের মত মনিয়াপুকুর পাড় এলাকায় চায়ের দোকানের কাজ সেরে বাসায় চলে যান। সোমবার সকালে জমিদার বাসা ভাড়া নিতে এসে তাকে অনেক ডাকাডাকি করেন। কোন সারা শব্দ না পেয়ে দরজা খুলে রিপনকে ঝুযলন্ত অবস্থায় দেখতে পান। বিষয়টি তিনি পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী মডেল থানার ওসি জাহিদুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

একই দিন রাউজান উপজেলা সদর এলাকা থেকে মো. এমদাদ (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে সদর রাউজান ইউনিয়নের হরিশখানপাড়াস্থ রান্নাঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এমদাদ বিবাহিত, তার এক ছেলে সন্তান রয়েছে।

নিহত এমদাদের স্ত্রী তানিয়া আকতার বলেন, আমাদের মধ্যে কোন ঝামেলা হয়নি। কি কারণে আত্মহত্যা করছে বুঝতে পারছি না।

রাউজান থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ময়নাতদন্তের পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।


এফপি/র

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝